পুঁজিবাজারে কাল থেকে জিবিবি পাওয়ারের লেনদেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের দুই স্টক এক্সচেঞ্জে আগামীকাল বুধবার থেকে জিবিবি পাওয়ার লিমিটেডের লেনদেন শুরু হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে আজ মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।ডিএসই সূত্রে জানা যায়, জিবিবি পাওয়ার লিমিটেড ‘এন’ ক্যাটাগরির অধীনে লেনদেন হবে। এক্ষেত্রে জিবিবি পাওয়ারের লেনদেন কোড ‘জিবিবিপাওয়ার’ এবং কোম্পানি কোড ১৫৩১৫।আর সিএসইতেও ‘এন ক্যাটাগরিতে’ লেনদেন হবে। সিএসইতে স্ক্রিপ কোড ‘জিবিবি পাওয়ার’ এবং স্ক্রিপ আইডি ২০০১৪।এ ছাড়া প্রতি দুই শ শেয়ারে একটি মার্কেট লট এবং প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।