পুঁজিবাজারে ঘটেছে ‘আইনসম্মত অনৈতিক’ ব্যাপার: ইব্রাহীম খালেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারের সাম্প্রতিক বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহীম খালেদ বলেছেন, আইনসম্মত হলেও অনেক অনৈতিক বিষয় পুঁজিবাজারে ঘটেছে। সেই বিষয়গুলোও তদন্ত প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করা হবে। আজ রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) কমিশনের বিভিন্ন বিভাগের প্রধানের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।ইব্রাহীম খালেদ বলেন, নির্ধারিত দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে প্রতিবেদনের জন্য সময় আরও বেশি হলে ভালো হতো। তিনি আরও বলেন, কমিটি ২০০৯ থেকে ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত শেয়ারবাজারের বিভিন্ন অনিয়মের তদন্ত করবে। আজ তিনি এসইসির কর্মকর্তাদের বিভিন্ন কাজের খোঁজখবর নেন।