পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে গ্লোবাল হেভি কেমিক্যালস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড। আজ বুধবার এসইসির নিয়মিত সভায় প্রতিষ্ঠানটির তালিকাভুক্তির বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এসইসি সূত্রে এ তথ্য জানা যায়।এসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড ১০ টাকা মূল্যমানের এক কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে ২৪ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ১০ টাকা প্রিমিয়াম নেওয়া হবে। ফিক্সড প্রাইস পদ্ধতিতে তালিকাভুক্ত হবে প্রতিষ্ঠানটি।২০১১ সালের হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.৭১ টাকা। বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে।