কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ায় এবং বিভিন্ন কোম্পানির অভ্যন্তরীণ তথ্য ফাঁস করে পুঁজিবাজারকে অস্থিতিশীল করছে, তাদের বিরুদ্বে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার। একই সঙ্গে ব্যবসায়ীদের এই সংগঠনটি বাজারে শেয়ার সরবরাহ বাড়াতে তালিকাভুক্তি পদ্ধতি সহজ করার তাগিদ দিয়েছে।গতকাল রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘পুঁজিবাজারের বর্তমান অবস্থা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে আয়োজিত এ সভায় ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম আলোচনা সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এ সময় ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি টি আই এম নূরুল কবীর, সাবেক সভাপতি এ টি এম ওয়াজিউল্লাহ, আর মাকসুদ খান, এ এস এম কাসেম, এম এইচ রহমান, আফতাব-উল ইসলাম, বেনজির আহামেদ, এম এ মোমেন, হোসেন খালেদ ও আবুল কাসেম খান। অনুষ্ঠানে ডিসিসিআইয়ের পরিচালক সৈয়দ মোশাররফ হোসেন, হোসেন এ শিকদার, নিয়াজ রহিম, এম বশির উল্লাহ ভূঁইয়্যা, মাহাবুব আনাম, ওয়াকার আহমেদ চৌধুরী, এ এস এম মহিউদ্দিন মোনেম, ওসমান গনি, খাইরুল মজিদ মাহমুদ, কে এম এন মনজুরুল হক, মো. নাসিরউদ্দিন খান, এম আনওয়ারুল হক, আবসার করিম চৌধুরী, আবু হোরায়রা, মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব ফেরদৌস আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন বলে ডিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বক্তারা নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দক্ষতা বৃদ্ধি এবং বাণিজ্যিক ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগে নিরুৎসাহিত করার তাগিদ দেন।