পুঁজিবাজারে দরপতন কমেছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন ঊর্ধ্বমুখী প্রবণতার পর গতকাল বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকের বড় পতন হয়েছে।ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকাল ১৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৫৫৩ দশমিক ৭৬ পয়েন্টে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক কমেছে ৩৩৩ পয়েন্ট। একই সঙ্গে লেনদেনও কমেছে দুই বাজারে।গতকাল ডিএসইতে ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৯টিরই দাম কমেছে, বেড়েছে ১৬টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে গতকাল ৪০৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২৭ কোটি টাকা কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: আরএন স্পিনিং, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, সামিট পাওয়ার, বিডি থাই, গ্রামীণফোন, যমুনা অয়েল ও এনসিসি ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৩৩ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৩ হাজার ১২৯ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৬টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র নয়টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৪৮ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪ কোটি টাকা কম।