পুঁজিবাজারে প্রতিদিন লেনদেন হবে দুই ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই শেয়ারবাজারে লেনদেনের সময়ে পরিবর্তন আনা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে প্রতিদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন চলবে বেলা একটা থেকে তিনটা পর্যন্ত।সিএসইর করপোরেট ডেভেলমেন্ট ম্যানেজার এ কে এন শাহরোজ আলম জানান, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশে এখন থেকে দুই শেয়ারাবাজারে লেনদেন চার ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন লেনদেন চলবে বেলা একটা থেকে তিনটা পর্যন্ত।ডিএসইর প্রস্তাবে সাড়া দিয়ে সিএসই লেনদেনের সময় কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।এর আগে শেয়ারবাজারে বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত মোট চার ঘণ্টা লেনদেন হতো।