পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ বিএসইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে দুই সদস্যের একটি কমিটিও গঠন করেছে কমিশন। আজ বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় এই কমিটি গঠন করা হয়। এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কমিটির সদস্যরা হলেন, বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও পরিচালক মো. মাহাবুবুল আলম।কমিটিকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে এ-সংক্রান্ত সুপারিশ প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয়েছে।