পুঁজিবাজারে ভ্যাট নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের সব ধরনের সেবায় মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) অব্যাহতি থাকছে আগামী বাজেটে। অর্থমন্ত্রীর বক্তব্যে এ কথা বলা না হলেও অর্থবিলের ভ্যাট অব্যাহতির তালিকায় তা উল্লেখ রয়েছে। প্রতিবছর ব্রোকার ও ডিলারদের লাইসেন্স নবায়ন করতে হয়। এ ছাড়া সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডে (সিডিবিএল) শেয়ার সংরক্ষণের ফি, মার্চেন্ট ব্যাংকারদের বার্ষিক ফি, বিক্রয় প্রতিনিধিদের ট্রেড সার্টিফিকেট ফি এবং প্রতি পাঁচ বছর পর অনুমোদিত প্রতিনিধিদের লাইসেন্স নবায়নের ফি রয়েছে। এগুলোর সঙ্গে বর্তমানে ভ্যাট থাকলেও আগামী অর্থবছরে থাকবে না। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজারে দীর্ঘ মেয়াদে উন্নয়নের লক্ষ্যে লেনদেন নিষ্পত্তির জন্য আলাদাভাবে ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার পরিকল্পনা আছে।’