পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে
দেশের পুঁজিবাজারে আজ সোমবার শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেলেও দিন শেষে সূচক ছিল নিম্নমুখী। দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনও কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৮.৩৩ পয়েন্ট কমে ৫৩৩৩.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটের মাথায় সূচক ৫১ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়ে বেলা পৌনে একটায় ৪ পয়েন্ট কমে যায়। আর আড়াইটায় কমেছিল ২৮ পয়েন্টের মতো।ডিএসইতে আজ ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৪টির দাম বেড়েছে, কমেছে ১১০টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৫৯৪ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭৫ কোটি টাকার কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, সোস্যাল ইসলামী ব্যাংক, আরএন স্পিনিং, মার্কেন্টাইল ব্যাংক, এনবিএল, ইউনাইটেড এয়ার, ম্যাকসন স্পিনিং, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়াম।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৫৯.১২ পয়েন্ট বেড়ে ১৫০৭৫.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দাম বেড়েছে। কমেছে ৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫০ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকার কম।