পুঁজিবাজারে সূচক বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার দিন সূচক কমার পর আজ মঙ্গলবার দেশের পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেশ বেড়েছে। তবে ডিএসইতে গতকালের চেয়ে লেনদেন কমেছে।এ দিকে বাজার স্থিতিশীল করার দাবিতে আজও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বেলা তিনটার কিছুক্ষণ আগে এ কর্মসূচী পালন করা হয়। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৬৮.৬৭ পয়েন্ট বেড়ে ৫,২০৫.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটের মাথায় সূচক ৮২ পয়েন্ট বেড়ে যায়। এরপর কিছুটা কমলেও আবার সূচক বাড়ে। লেনদেন শেষ হওয়ার কিছুক্ষণ আগে সূচক ২১৮ পয়েন্ট বেড়েছিল।ডিএসইতে আজ মোট ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৮টিরই দাম বেড়েছে। কমেছে ২১টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ স্টক এক্সচেঞ্জটিতে ২৬৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৫ কোটি টাকা কম।লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, গ্রামীণফোন, তিতাস গ্যাস, মার্কেন্টাইল ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ইউসিবিএল, এনবিএল, সামিট পাওয়ার ও সিটি ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৪৮.৯১ পয়েন্ট বেড়ে ১৪,৮৬২.৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪৪টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা বেশি।