পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থিতিশীল ও উত্পাদনমুখী পুঁজিবাজার এবং বাজারের ওপর আস্থা ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বেলা ১১টার দিকে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচিতে এ আহ্বান জানানো হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক মিজানুর রশীদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক, শাহনেওয়াজ জুয়েল, আতা গাজী, মাহবুব, আকবর খান, জিহাদ প্রমুখ।