পুঁজিবাজারে ১৫-২০ জুলাই ঈদের ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত দেশের পুঁজিবাজারে ছুটি থাকবে। ঈদের ছুটি শেষে ২১ জুলাই থেকে যথারীতি স্টক এক্সচেঞ্জের কার্যক্রম ও লেনদেন শুরু হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা যায়, ঈদের পর দুই স্টক এক্সচেঞ্জের অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। লেনদেন হবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।
পবিত্র রমজানের কারণে বর্তমানে দুই স্টক এক্সচেঞ্জে সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত লেনদেন চলে।