পুঁজিবাজারে ১৮০ কোটি টাকার শেয়ার ছাড়বে জেনারেশন নেক্সট
জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড দেশের পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে ১৮০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিষ্ঠানটির এ সংক্রান্ত আইপিও তথা প্রাথমিক গণপ্রস্তাবের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। ব্র্যাক ইপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ ইউসুফ ফারাজি এবং জেনারেশন নেক্সট ফ্যাশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা জাভেদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম ও বিনিয়োগ ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার রফিকুল ইসলাম এবং জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান তুহু চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাজীব শেঠি, কোম্পানির সচিব ও অর্থ মহাব্যবস্থাপক হাসান রেজাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।