পুবাইলে ডাচ্-বাংলা ব্যাংকের ১১৫তম শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের পুবাইলের মীরেরবাজারে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) ১১৫তম শাখা উদ্বোধন করা হয়েছে।ডিবিবিএলের অন্যান্য শাখার মতো নতুন শাখাটিও শুরু থেকেই গ্রাহকদের অত্যাধুনিক অনলাইন ব্যাংকিং-সুবিধা দিচ্ছে।ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুল হাসান গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে মীরেরবাজার শাখাটির উদ্বোধন করেন। ডাচ্-বাংলা ব্যাংক জনগণের দোরগোড়ায় ব্যাংকিং-সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংক দেশে প্রথম মোবাইল ব্যাংকিং-সেবা চালু করেছে। গুরুত্বপূর্ণ স্থানে এটিএম নেটওয়ার্ক ও ফাস্ট ট্র্যাক স্থাপনের মাধ্যমে ব্যাংকিং-সেবা দিচ্ছে। উদ্বোধনের দিনেই মিরেরবাজার শাখায় দিনভর বিপুলসংখ্যক অ্যাকাউন্ট বা হিসাব খুলে স্থানীয় ব্যবসায়ী ও জনগণ ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি স্বতঃস্ফূর্ত সংহতি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।