পুরস্কার পেল কোকা-কোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত কোমল পানীয়ের প্রতিষ্ঠান কোকা-কোলা পেরুর মানুষকে আনন্দ দিতে নেওয়া ‘হ্যাপি আইডি’ ক্যাম্পেইনের জন্য পুরস্কার পেয়েছে। গতকাল বুধবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘হ্যাপি আইডি’ প্রচারকার্যক্রমের জন্য কোকা-কোলা পেরুতে বিজ্ঞাপনের ইতিহাসে প্রথমবারের মতো গ্র্যান্ডপ্রিক্স জিতেছে। জিতে নিয়েছে দেশটির প্রচারবিষয়ক পুরস্কার ইএফআইই স্বর্ণপদক। এ ছাড়া এটি ফ্রান্সের আন্তর্জাতিক কান উত্সবে দুটি স্বর্ণপদক এবং স্পেনের বিলবাও এল সল উত্সবে গণমাধ্যম শাখায় স্বর্ণপদক ও গ্র্যান্ডপ্রিক্স পেয়েছে।

কোকা-কোলার এই প্রচারকার্যক্রমের উদ্দেশ্য হলো, আনন্দের মধ্য দিয়ে নাগরিকদের সঙ্গে সম্পৃক্ততা তৈরি করা। আনন্দ প্রকাশের প্রধান বাহক হাসি আশাবাদ, কল্যাণ ও সুখের লক্ষণ। হাসিতেই প্রতিফলিত হয় মানুষের ভেতরকার অভিব্যক্তি।

কোকা-কোলা বাংলাদেশেও দীর্ঘদিন ধরে হাজার হাজার ভোক্তার কোমল পানীয়ের চাহিদা মিটিয়ে আসছে। প্রতিষ্ঠানটি দেশব্যাপী স্কুলপর্যায়ে নিরাপদ পানি সরবরাহ, পয়ঃব্যবস্থা, স্বাস্থ্যবিধি ও বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প পরিচালনা করে আসছে। এ ছাড়া ‘সাপোর্ট মাই স্কুল’ নামেও প্রতিষ্ঠানটি আরেকটি কর্মসূচি চালু করেছে।