প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) ‘ফরেন এয়ারলাইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে। কেএলআইএ থেকে দক্ষিণ এশিয়া অঞ্চলে সর্বাধিক যাত্রী পরিবহনের জন্য বিমানকে এ পুরস্কার দেওয়া হয়। মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী ওয়াইবি দাতো সেরি লিয়াও টিঅং লাইয়ের কাছ থেকে সেই দেশে নিযুক্ত বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন বিমানের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন। বিজ্ঞপ্তি