পুরস্কার পেল বৈশাখী আলপনা 'আঁকব আমরা দেখবে বিশ্ব'

দক্ষিণ এশিয়ার ‘বেস্ট ইউজ অব ইন্টিগ্রেটেড ক্যাম্পেইন’ ক্যাটাগরিতে এশিয়াটিক মাইন্ডশেয়ার এই পুরস্কার জিতে নেয়। ১০ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বিজ্ঞাপনী উৎসব ‘গোয়া ফেস্ট’।
বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের একটি বড় অংশ পয়লা বৈশাখ। প্রতিবছরই বাঙালিরা নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে পয়লা বৈশাখ উদ্যাপন করে। ‘প্রথম আলো’র সহযোগিতায় ২০১২ সাল থেকে এয়ারটেল আয়োজন করছে আলপনা উৎসব। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের উভয় পাশে আঁকা হয় বিশাল আলপনা। গত বছরের আলপনাটির আকার ছিল ৩ লাখ ২০ হাজার বর্গফুট। সারা রাত ধরে চলে আলপনা আঁকার কাজ। বেসরকারি টেলিভিশন আরটিভি ও চ্যানেল নাইন তা সরাসরি সম্প্রচার করে। এদিন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে ওঠে একটি উন্মুক্ত ক্যানভাস, যেখানে আলপনায় রং দিতে ভিড় জমায় সাধারণ মানুষও। এই মহাযজ্ঞের পুরোটাই ভিডিও ধারণ করে আপলোড দেওয়া হয় ফেসবুক পেজ এয়ারটেল বাজে। বিজ্ঞপ্তি।