প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকাভিত্তিক সংগঠন ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ড–২০১৬–এ পুরষ্কৃত হয়েছে লা মেরিডিয়ান হোটেল। লাক্সারি সিটি হোটেল ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় লা মেরিডিয়ান, ঢাকাকে। কাতারের রাজধানী দোহায় গত ২৯ অক্টোবর আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। এদিকে লা মেরিডিয়ান হোটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে আনুষ্ঠানিক যাত্রা শুরুর এক বছরের মাথায় এসে আন্তর্জাতিক এ পুরস্কার মিলেছে। আন্তর্জাতিক মানের সেবা ও গ্রাহক সন্তুষ্টির এ ধরনের অর্জনের পেছনে সহায়তা করেছে।
বিজ্ঞপ্তি