পুরস্কার পেলেন দুই ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সিএসআর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ প্রতিষ্ঠান দুটির শীর্ষ নির্বাহী ও পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ীরা
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সিএসআর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ প্রতিষ্ঠান দুটির শীর্ষ নির্বাহী ও পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ীরা

সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের (সিএসআর) জন্য পুরস্কৃত হয়েছেন দেশের দুজন ব্যবসায়ী। তাঁরা হলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান ও ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিয়াজ উদ্দিন আল মামুন। বিদেশি মালিকানাধীন স্ট্যান্ডার্ড চার্টার্ড (স্ট্যানচার্ট) ব্যাংক ও ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস যৌথভাবে এ পুরস্কার দিয়েছে।
রাজধানীর গুলশানের একটি হোটেলে গত বুধবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে দুই ব্যবসায়ীর হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্ট্যানচার্ট ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন। স্ট্যানচার্ট ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ষষ্ঠবারের মতো এ সিএসআর অ্যাওয়ার্ড প্রদান করেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবরার এ আনোয়ার বলেন, লাভজনক প্রতিষ্ঠানের সিএসআর কার্যক্রম বাংলাদেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ী প্রতিষ্ঠানের এ ধরনের কাজ সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে সিএসআর অ্যাওয়ার্ড বিজয়ী দুই ব্যবসায়ীর পাশাপাশি অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীকেও অ্যাওয়ার্ড কমিটির পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।