পুরস্কৃত হলেন তিন নারী এসএমই উদ্যোক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়ভাবে দেশের তিনজন নারী এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) উদ্যোক্তাকে পুরস্কৃত করেছে বাংলাদেশ এসএমই ফাউন্ডেশন। খবর ইউএনবির।গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনজন এসএমই নারী উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।পুরস্কারপ্রাপ্তরা হলেন যশোরের রং হ্যান্ডিক্রাফটসের তনুজা রহমান, ঢাকার কাশেম ফাইবার গ্লাস কম্পোজিট ইন্ডাস্ট্রির রোকসানা আক্তার এবং সিলেটের ফ্যাশন ওয়ার্ল্ডের স্বর্ণলতা রায়। পুরস্কার হিসেবে প্রত্যেকে নগদ এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও একটি করে সনদ পান।অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব-উল-ইসলাম। আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের প্রতিনিধি ইয়ান ক্রসবি, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবির ও ডিজিএম নুরুল কাদির।