পুরস্কৃত হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টস (সাফা)’ অ্যাওয়ার্ডে ‘বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টস ২০১৫’ শাখায় পুরস্কৃত হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড। গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানে বেসরকারি ব্যাংক শাখায় যৌথভাবে দ্বিতীয় স্থান লাভ করেছে এই ব্যাংক। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলীর কাছে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। আরও উপস্থিত ছিলেন ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও এম হাবিবুর রহমান চৌধুরী। বিজ্ঞপ্তি