প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বচ্ছ আর্থিক প্রতিবেদন তৈরির জন্য প্রাইম ব্যাংক দুটি বিভাগে ২০১৫ সালের সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) অ্যাওয়ার্ড পেয়েছে। গত শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বিজ্ঞপ্তি