পুরান ঢাকায় ইবিএলের সান্ধ্যকালীন ব্যাংকিং সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) পুরান ঢাকার চকমোগলটুলী শাখায় সান্ধ্যকালীন ব্যাংকিং সেবা চালু করা হয়েছে। ইবিএলের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ভোক্তা ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান মো. মুসা সমপ্রতি এই সান্ধ্যকালীন ব্যাংকিং সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় ইবিএলের ব্র্যান্ড ও বিপণন বিভাগের প্রধান জিয়াউল করিম, ঢাকা ক্লাস্টার প্রধান-১ মেহবুব বেনজীর, শাখা সাপোর্ট ব্যবস্থাপক মো. জাহিদ হোসেন, এসএমই ব্যাংকিংয়ের ঊর্ধ্বতন ব্যবস্থাপক মো. সাবু মুন্সী, চকমোগলটুলী শাখার এসএসএম মো. মতিউর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।