পুরোনো সেবা নতুনভাবে আনল চাকরি অনলাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এখন অনলাইনে নতুন নতুন সেবা নিয়ে আসছে নতুন নতুন পোর্টাল। এদেরই একটি চাকরি অনলাইন ডট কম (www.chakrionline.com)। পুরোনো সেবা নতুনভাবে সবার সামনে নিয়ে এল অনলাইনে চাকরি খোঁজার এই ওয়েবসাইট।
বিডিজবস বাংলাদেশে অনলাইনে চাকরির পথিকৃৎ হলেও চাকরি অনলাইনের পৃষ্ঠপোষকেরা বিশ্বাস করেন, দেশের নতুন প্রজন্ম যেভাবে সবকিছু অনলাইনে প্রত্যাশা করে, তাতে আরও বেশি চাকরির বিজ্ঞাপন অনলাইনে হওয়া উচিত। সেটি সম্ভব হবে, যদি ছোট-বড় সব কোম্পানি তাদের লোক নিয়োগের বিজ্ঞাপনের জন্য অনলাইন পোর্টাল ব্যবহার করে।
চাকরি অনলাইনে সবার জন্য বিনা মূল্যে চাকরির বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা থাকছে। এ ছাড়া থাকছে রিক্রুটমেন্ট সার্ভিসের সুবিধা এবং ক্যান্ডিডেট পোর্টালের ব্যবস্থা, যেখান থেকে চাকরিদাতা প্রতিষ্ঠান সরাসরি নিজেদের প্রয়োজনমতো প্রার্থী পছন্দ করতে পারবে। এ ছাড়া চাকরি অনলাইন বাংলাদেশে প্রথমবারের মতো পরিপূর্ণ রিক্রুটমেন্ট সার্ভিস অফার করছে। বিজ্ঞাপন দেওয়া থেকে শুরু করে সাক্ষাৎকার, এমনকি নিয়োগও এই সার্ভিসের আওতায় পড়বে।
যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের জন্যও অনেক নতুন সুবিধা থাকবে চাকরি অনলাইনে। বিনা মূল্য প্রোফাইলের সুবিধা থাকছে, এ ছাড়া সিভি একবার প্রোফাইলে রেখে দিলে মোবাইল বা পিসি যেকোনো জায়গা থেকে তাঁরা চাকরির আবেদন করতে পারবেন।
চাকরি অনলাইনের উদ্যোক্তা বিশ্বাস করেন, তাঁদের বিনা মূল্য জব পোস্টিং এবং অন্যান্য আরও সুবিধার মাধ্যমে তাঁরা বাংলাদেশের অনলাইন জব মার্কেটে বিপ্লব ঘটাতে সক্ষম হবেন। বিস্তারিত দেখতে ক্লিক করুন (www.chakrionline.com) এ।