পুলিশ হাসপাতালকে দুটি অ্যাম্বুলেন্স দিল মিডল্যান্ড ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় পুলিশ হাসপাতালকে দুটি অ্যাম্বুলেন্স দিয়েছে। গত শনিবার ঢাকার পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হকের কাছে অ্যাম্বুলেন্স দুটির চাবি তুলে দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান নিলুফার জাফর উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। বিজ্ঞপ্তি