পূজা উপলক্ষে ২২ অক্টোবর ব্যাংক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ২২ অক্টোবর দেশের সব তফসিলী ব্যাংক বন্ধ থাকবে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। 

এর আগে সরকারের পক্ষ থেকে ২৩ অক্টোবরের পরিবর্তে ২২ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটি ঘোষণা করা হয়। সাধারণত বিজয়া দশমীর দিনে সরকারি ছুটি থাকে। এবার বিজয়া দশমী অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। দিনটি শুক্রবার হওয়ায় সরকারের পক্ষ থেকে ছুটি একদিন এগিয়ে ২২ অক্টোবর করা হয়। সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকও ওই দিন সব ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।