পূবালী ব্যাংক ও উত্তরা ফিন্যান্সের মধ্যে চুক্তি সই
পূবালী ব্যাংক লিমিটেড ও উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মধ্যে সম্প্রতি ১০ কোটি টাকার একটি পাঁচ বছরমেয়াদি ঋণ চুক্তি হয়েছে। পূবালী ব্যাংকের প্রিন্সিপাল শাখার মহাব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন এবং উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এম মুস্তাফিজুর রহমান, উপমহাব্যবস্থাপক সুশীল সাহা, উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট উত্তম কুমার সাহাসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।হেলাল আহমদ চৌধুরী বলেন, পূবালী ব্যাংক অপেক্ষাকৃত কম সুদে ব্যাংক বাদে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ দিচ্ছে।এস এম শামসুল আরেফিন এ ঋণ দেওয়ার জন্য পূবালী ব্যাংককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ সম্পর্কের ক্ষেত্রটি আরও বিস্তুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।