পূবালী ব্যাংক ও এইচএসবিসি ব্যাংকের সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংক লিমিটেড এবং এইচএসবিসি ব্যাংক লিমিটেডের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট-সংক্রান্ত একটি সমঝোতা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ও আখ্তার হামিদ খান এবং এইচএসবিসি ব্যাংকের সিওও টনি মেনজেস, কান্ট্রি হেড অব করপোরেট কমার্শিয়াল ব্যাংকিং রিয়াজ এ চৌধুরী, কান্ট্রি হেড অব গ্লোবাল লিকুইডিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট জিশান শামসাদ উপস্থিত ছিলেন। সমঝোতার ফলে এইচএসবিসি ব্যাংকের গ্রাহকেরা পূবালী ব্যাংকের কিছু নির্বাচিত শাখা ব্যবহার করে ক্যাশ, ইন্সট্রুমেন্ট এবং ফান্ড ট্রান্সফার করতে পারবেন। বিজ্ঞপ্তি