পূবালী ব্যাংক ও ফিনিক্স ফাইন্যান্সের মধ্যে ঋণ চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূবালী ব্যাংক লিমিটেড ও ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মধ্যে সম্প্রতি ২০ কোটি টাকার একটি মেয়াদি ঋণ চুক্তি হয়েছে।পূবালী ব্যাংকের প্রিন্সিপ্যাল শাখার মহাব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন এবং ফিনিক্স ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম ইনতেখাব আলম চুক্তিতে স্বাক্ষর করেন।এসময় পূবালী ব্যাংকের এমডি হেলাল আহমদ চৌধুরী, এএমডি এম এ হালিম চৌধুরী, ডিএমডি এম মুস্তাফিজুর রহমান ও ডিজিএম সুশীল সাহা এবং ফিনিক্স ফাইন্যান্সের ডিএমডি এম শাহ আলমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।