পূবালী ব্যাংক ও রয়্যাল টিউলিপের মধ্যে সমঝোতা স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংক ও রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেন পূবালী ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের মহাব্যবস্থাপক ও চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) অমিত রাজদান। এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হালিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক শামীম। এই এমওইউ স্বাক্ষরের ফলে পূবালী ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডের গ্রাহকেরা কক্সবাজারে অবস্থিত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে অবস্থানকালে বিশেষ ছাড় পাবেন। বিজ্ঞপ্তি।