প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (পিবিটিআই) পৃষ্ঠপোষকতায় এক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হালিম চৌধুরী। সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের প্রিন্সিপাল নিরঞ্জন চন্দ্র গোপ। অনুষ্ঠানে উপমহাব্যবস্থাপক ও পিবিটিআইয়ের ফ্যাকাল্টি মেম্বার মামুন বখ্ত উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের ২৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন। বিজ্ঞপ্তি।