পূবালী ব্যাংকে ডিআর সেন্টার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পরিচালনার লক্ষে সম্প্রতি ডিজাস্টার রিকভারি (ডিআর) সেন্টার উদ্বোধন করেছে পূবালী ব্যাংক লিমিটেড। ব্যাংকটির পরিচালক সুরাইয়া রহমান এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালকদের পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি|