পূবালী ব্যাংকের অঞ্চল ও করপোরেট-প্রধানদের সম্মেলন
পূবালী ব্যাংক লিমিটেডের অঞ্চল ও করপোরেট শাখা-প্রধানদের সম্মেলন-২০১১ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান এবং পরিচালক শেখ ওয়াহিদুর রহমান, সৈয়দ মোয়াজ্জেম হুসাইন ও মোহাম্মদ কবিরুজ্জামান ইয়াকুব। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী। হাবিবুর রহমান উন্নততর ও আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে আমদানি-রপ্তানি ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যাংকারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্রতিযোগিতামূলক ব্যাংকিংয়ের ক্ষেত্রে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।হেলাল আহমদ চৌধুরী ভালো ঋণগ্রহীতা নির্বাচন করে নতুন ঋণ প্রদান এবং ব্যাংকের ব্যবসা বৃদ্ধির জন্য অঞ্চল ও করপোরেট শাখা-প্রধানদের প্রতি আহ্বান জানান। খেলাপি ঋণ, শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়ে সচেষ্ট হতে এবং নতুনভাবে কোনো ঋণ যাতে কোনো অবস্থাতেই খেলাপি বা শ্রেণীভুক্ত না হয়, সেদিকে সব অঞ্চল প্রধানকে বিশেষ নজরদারি ও নিবিড় তত্ত্বাবধানের জন্য তিনি নির্দেশ দেন। সম্মেলনে ২০১১ সালের ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।