পূবালী ব্যাংকের অঞ্চল ও শাখার প্রধানদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংক লিমিটেডের অঞ্চল ও করপোরেট শাখার প্রধানদের ২০১০ সালের প্রথম সম্মেলন ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী।ব্যাংকের পরিচালকদের মধ্যে গিয়াস উদ্দিন আহমদ, মঞ্জুরুর রহমান, সৈয়দ মোয়াজ্জেম হুসাইন এবং বিকল্প পরিচালক কবিরুজ্জামান ইয়াকুব সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।সম্মেলনে ব্যাংকের চলতি ২০১০ সালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়।সম্মেলনে প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকেরা ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সাধারণ সেবা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক শফিউল আলম খান চৌধুরী। বিজ্ঞপ্তি।