পূবালী ব্যাংকের এজিএম পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কিছু শেয়ার হোল্ডার উচ্ছৃঙ্খল আচরণ ও ভাঙচুর করায় আজ বৃহস্পতিবার এজিএম স্থগিত করা হয়।পূবালী ব্যাংকের বরাত দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়, আজ বেলা ১১টায় প্রতিষ্ঠানটির ১৮তম বার্ষিক সাধারণ সভা ঢাকার বেইলি রোডের অফিসার্স ক্লাবে শুরু হয়। কিন্তু এজিএমে কিছু শেয়ার হোল্ডার উচ্ছৃঙ্খল আচরণ করে এবং ভাঙচুর চালান।একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বেলা একটার দিকে পরিচালনা পর্ষদ জরুরি বৈঠকে বসে এজিএম স্থগিত করে। এজিএমের নতুন তারিখ ও সময় পরে জানানো হবে।পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩ মার্চ শেয়ার হোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে।