পূবালী ব্যাংকের কম্পিউটার ল্যাব উদ্বোধন
পূবালী ব্যাংক লিমিটেডের কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান সাংসদ হাফিজ আহমদ মজুমদার প্রধান অতিথি হিসেবে সম্প্রতি এই কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মনির উদ্দিন আহমদ, শেখ ওয়াহিদুর রহমান, মঞ্জুরুর রহমান, সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, এম ফয়জুর রহমান, মোহাম্মদ কবিরুজ্জামান ইয়াকুব ও মোস্তফা শাহরিয়ার আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী।এ ছাড়া অনুষ্ঠানে পূবালী ব্যাংকের চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (পিবিএসএল) ব্যবস্থাপনা পরিচালক এম রফিকুল ইসলাম, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খুরশীদ-উল-আলম, মাহবুব মুস্তাফিজুর রহমান ও শফিউল আলম খান চৌধুরী এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।