পূবালী ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী হাবিবুর রহমান পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি পুনর্নির্বাচিত হন। সভায় ফাহিম আহমদ ফারুক চৌধুরী ও আজিজুর রহমান পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। হাবিবুর রহমান গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স এবং ডেল্টা হাসপাতাল ও ডেল্টা মেডিকেল সেন্টারের স্পনসর ডিরেক্টর। আর ফাহিম আহমদ ফারুক চৌধুরী চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এবং ইউরো পেট্রো প্রোডাক্ট লি. এবং ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক। বিজ্ঞপ্তি