পূবালী ব্যাংকের নোয়াখালীর শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবস্থাপকদের উৎসাহিত করার লক্ষ্যে পূবালী ব্যাংক লিমিটেডের নোয়াখালী অঞ্চলের প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৬ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক এম শাহনেওয়াজ চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করেন নোয়াখালী অঞ্চল-প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. খোরশেদ রেজা। বিজ্ঞপ্তি