পূবালী ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
সিলেটের একটি হোটেলে পূবালী ব্যাংক লিমিটেডের দুই দিনব্যাপী ‘বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০১১’ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।পূবালী ব্যাংকের দেশব্যাপী ৩৯৯টি শাখার ব্যবস্থাপক, সব অঞ্চলপ্রধান ও প্রধান কার্যালয়ের নির্বাহীদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী।সম্মেলনে পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও পরিচালক হাবিবুর রহমান, মনির উদ্দিন আহমদ, শেখ ওয়াহিদুর রহমান, মঞ্জুরুর রহমান, সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, আহমদ শফি চৌধুরী, এম ফয়জুর রহমান, মোহাম্মদ কবিরুজ্জামান ইয়াকুব, রোমানা শরীফ, মোস্তাফা শাহরিয়ার আহমদ উপস্থিত ছিলেন।সম্মেলনে আরও যোগদান করেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (পিবিএসএল) ব্যবস্থাপনা পরিচালক এম রফিকুল ইসলাম, পূবালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক খুরশীদ-উল আলম, মাহবুব মুস্তাফিজুর রহমান, এম এ হালিম চৌধুরী ও শফিউল আলম খান চৌধুরী এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও ঊর্ধ্বতন নির্বাহীরা। বিজ্ঞপ্তি।