পূবালী ব্যাংকের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংক লিমিটেডের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১১ সম্প্রতি চট্টগ্রাম এলজিইডি ভবনে অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী।হেলাল আহমদ চৌধুরী ভালো ঋণগ্রহীতা নির্বাচন করে নতুন ঋণ প্রদান এবং ব্যাংকের ব্যবসা বৃদ্ধির জন্য শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান। খেলাপি ঋণ, শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়ে সচেষ্ট হতে এবং নতুনভাবে কোনো ঋণ যাতে কোনো অবস্থাতেই খেলাপি বা শ্রেণীভুক্ত না হয়, সেদিকে সব শাখা ব্যবস্থাপককে বিশেষ নজরদারি ও নিবিড় তত্ত্বাবধানের জন্য তিনি নির্দেশ দেন। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মো. ফজলুল হক। এ সময় চট্টগ্রাম উত্তর অঞ্চলের অঞ্চলপ্রধান উপমহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম মিয়া, চট্টগ্রাম দক্ষিণ ও পার্বত্য অঞ্চলের অঞ্চলপ্রধান উপমহাব্যবস্থাপক শ্যাম সুন্দর বণিক, সিডিএ করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক মীর আকতারুল আলম, আগ্রাবাদ করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক প্রতীক করিম, খাতুনগঞ্জ শাখার উপমহাব্যবস্থাপক আবদুল আজিজ ও ওমর সুলতান এবং চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও পার্বত্য অঞ্চলের শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।