পূবালী ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভিসা ক্রেডিট কার্ড চালু করেছে পূবালী ব্যাংক। এই কার্ডের উদ্বোধন উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফাহিম আহমদ ফারুক চৌধুরী, পরিচালক মনির উদ্দিন আহমদ, মঞ্জুরুর রহমান, আহমদ শফি চৌধুরী, রোমানা শরীফ, এম কবিরুজ্জামান ইয়াকুব ও আজিজুর রহমান এবং স্বতন্ত্র পরিচালক খুরশীদ-উল-আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হালিম চৌধুরী। বিজ্ঞপ্তি