পূবালী ব্যাংকের রাজশাহী অঞ্চলের প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেবার মান বাড়ানোর মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণে ব্যবস্থাপকদের উৎসাহিত করার লক্ষ্যে পূবালী ব্যাংক লিমিটেডের রাজশাহী অঞ্চলের ‘১ম শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০১৬’ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের রাজশাহী অঞ্চলের শাখাগুলোর ব্যবস্থাপকদের অংশ গ্রহণে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হালিম চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের রাজশাহী অঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান। সম্মেলনে ব্যাংকের বিভিন্ন শাখার সফলতার ওপর এবং ২০১৬ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।