পূবালী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংক লিমিটেডের শরিয়াহ সুপারভাইজরি কমিটির পঞ্চম সভা সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।সভায় ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান এম আজিজুল হক সভাপতিত্ব করেন। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ও ব্যাংকের পরিচালক আহমদ শফি চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী, অধ্যাপক এম মুজাহিদুল ইসলাম চৌধুরী, এম মনসুরুর রহমান, মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী এবং ব্যাংকের ইসলামি ব্যাংকিং বিভাগের প্রধান আবদুল গোফরান সভায় উপস্থিত ছিলেন।সভায় পূবালী ব্যাংকের চলমান ইসলামি ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও এর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বর্তমানে পূবালী ব্যাংকের ঢাকার প্রিন্সিপাল শাখা ও স্টেডিয়াম শাখা এবং সিলেট ইসলামি ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামি ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি।