পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংকের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এ দুটি অঞ্চলের শাখাগুলোর ব্যবস্থাপকেরা সম্মেলনে অংশ নেন। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লার অঞ্চলপ্রধান ও উপমহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী। বিজ্ঞপ্তি।