প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংকের সিলেট পূর্ব অঞ্চলের অধীন শাখা ব্যবস্থাপকদের প্রথম সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার প্রধান অতিথি ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হালিম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে ছিলেন। এ ছাড়া অতিথি ছিলেন সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক আবু হাবিব খাইরুল কবির, সিলেট পশ্চিম অঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক আহমেদ এনায়েত মঞ্জুর এবং মৌলভীবাজার অঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল। সম্মেলনে সভাপতিত্ব করেন সিলেট পূর্ব অঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরী। বিজ্ঞপ্তি।