পূবালী ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করা হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূবালী ব্যাংক লিমিটেডের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে পরিবর্তন করে ১০ টাকায় নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকের বর্তমান শেয়ার লট পাঁচটির পরিবর্তে ২৫টিতে উন্নীত করা হয়েছে।সম্প্রতি ব্যাংকের পঞ্চম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধি সংশোধন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সভা।এতে ব্যাংকের পরিচালক মনির উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের পরিচালকদের মধ্যে মঞ্জুরুর রহমান, আহমদ শফি চৌধুরী, ফাহিম আহমদ ফারুক চৌধুরী, এম ফয়জুর রহমান ও রোমান শরীফ, ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী, মহাব্যবস্থাপক ও প্রধান অর্থ কর্মকর্তা সাঈদ আহমেদ এবং মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মো. সাঈদ শিকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।