পূবালী ব্যাংকের সিলেট স্টেডিয়াম শাখায় ইসলামি ব্যাংকিং সেবা উদ্বোধন
পূবালী ব্যাংক লিমিটেডের সিলেট স্টেডিয়াম শাখায় সম্প্রতি ইসলামি ব্যাংকিং সেবা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালক মনির উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে এ ইসলামি ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী। এতে ব্যাংকের পরিচালক শেখ ওয়াহিদুর রহমান, আহমদ শফি চৌধুরী ও এম ফয়জুর রহমান উপস্থিত ছিলেন।মনির উদ্দিন আহমদ বলেন, পূবালী ব্যাংক লিমিটেড অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং যুগোপযোগী আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য গ্রাহকদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় ইসলামি শরিয়াহ মোতাবেক ইসলামি ব্যাংকিং সেবা সর্বস্তরের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সিলেট স্টেডিয়াম শাখায় ইসলামি ব্যাংকিং শুরু করা হলো।হেলাল আহমদ চৌধুরী বলেন, বিশ্বায়নের এই যুগে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার করে উন্নততর গ্রাহক সেবা প্রদানে পূবালী ব্যাংক অগ্রাধিকার দিয়ে থাকে। বিজ্ঞপ্তি।