পূবালী ব্যাংকের ১০০টি শাখায় অনলাইন ব্যাংকিং চালু
পূবালী ব্যাংক লিমিটেড নিজস্ব উদ্ভাবিত রিয়েল-টাইম সেন্ট্রালাইজড অনলাইন ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করে ১০০টি শাখায় অনলাইন কার্যক্রম চালু করেছে।ব্যাংকের প্রধান কার্যালয় মিলনায়তনে গত সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই অনলাইন কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের চেয়ারম্যান সাংসদ হাফিজ আহমদ মজুমদার।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান এবং পরিচালক মনির উদ্দিন আহমদ, শেখ ওয়াহিদুর রহমান, মঞ্জুরুর রহমান, সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, আহমদ শফি চৌধুরী, এম ফয়জুর রহমান, কবিরুজ্জামান ইয়াকুব, রোমানা শরীফ ও মোস্তফা শাহরিয়ার আহমদ। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী। আতিউর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে ডিজিটাল ব্যাংকিংয়ের বিকল্প নেই। সেই ধারায় পূবালী ব্যাংক নিজস্ব সফটওয়্যার ব্যবহার করে দেশের সর্ববৃহৎ অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক গড়ে একটি মাইলফলক অতিক্রম করল। স্বদেশের উন্নয়নে একটি স্বদেশি কৌশল পূবালী ব্যাংক দেখিয়েছে। বিজ্ঞপ্তি।