প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূবালী ব্যাংকের ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। সভায় ২০১৫ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত অনুমোদিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক হাবিবুর রহমান, ফাহিম আহমদ ফারুক চৌধুরী, মনির উদ্দিন আহমদ, সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, মঞ্জুরুর রহমান, রোমানা শরীফ, এম কবিরুজ্জামান ইয়াকুব, মুসা আহমেদ, আজিজুর রহমান, মো. আবদুর রাজ্জাক মন্ডল, ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হালিম চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।