পূবালী ব্যাংকের ৮০০তম বোর্ড সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংক লিমিটেডের ৮০০তম বোর্ড সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান সাংসদ হাফিজ আহমদ মজুমদার। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, পরিচালক মনির উদ্দিন আহমদ, শেখ ওয়াহিদুর রহমান, মঞ্জুর রহমান, সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, আহমদ শফি চৌধুরী, ফাহিম আহমদ ফারুক চৌধুরী, এম ফয়জুর রহমান ও মোহাম্মদ কবিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী, সিএফও সাঈদ আহমেদ এবং কোম্পানি সচিব মো. সাঈদ সিকদার উপস্থিত ছিলেন।সভায় পরিচালনা পর্ষদ ২০১১ সালের মধ্যে আরও ১৫০টি শাখা এটিএমসহ অনলাইন কার্যক্রমের আওতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করে। বিজ্ঞপ্তি।